ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

প্রেমিক যুগলের এক রশিতে ঝুলে আত্মহত্যা!

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর মান্দা উপজেলার চকরাজাপুর গ্রামের একটি গাছ থেকে একই রশিতে প্রেমিক-প্রেমিকার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মান্দা থানা পুলিশ। পুলিশ ধারণা করছে, দুই পরিবার প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় তারা আত্মহত্যা করেছে।

তারা হলেন-চকরাজাপুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে গোলাম রব্বানী (২২) ও একই গ্রামের মৃত মকবুল সরদারের মেয়ে তসলিমা আক্তার (১৮)।

বুধবার (১৯ এপ্রিল) সকালে চকরাজাপুর গ্রামের একটি গাছ থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে তারা পরিবারকে তাদের সম্পর্কের কথা জানায়। কিন্তু দুই পরিবার তাদের সম্পর্ক মেনে না নেওয়ায় তারা আত্মহত্যা করেছে।

মান্দা থানার ওসি আনিছুর রহমান জানান, বুধবার সকালে গাছের ডালে তাদের দুজনের লাশ ঝুলতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ তাদের লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

তিনি আরও বলেন, এ ঘটনায় মান্দা থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print