ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহী নিহত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

নিহত দুই মোটর সাইকেল আরোহী।

কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে প্রাইভেট জিপের ধাক্কায় খুটাখালীর ফুলছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের হাটখোলা মোড়া গ্রামের আইয়ুব আলীর ছেলেমোহাম্মদ মুছা (১৯) ও একই এলাকার আলী আহমদের ছেলে মো. আকিবুর রহমান (২১)।

মালমুঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির আইসি রহুল আমিন জানান, চুনতি এলাকার চার বন্ধু দুটি মোটরসাইকেলে করে সকালে কক্সবাজারে বেড়াতে যান। সেখান থেকে ফেরার পথে ফুলছড়ি এলাকায় জিপের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান আকিবুর রহমান। মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে নেওয়ার পর সন্ধ্যা সাতটার দিকে মারা যান মো. মুছা।

রাত সাড়ে সাতটার দিকে নিহত দুজনের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।  ঘাতক জিপ (ঢাকামেট্রো ঘ-১১-৩৭৯১) জব্দ ও একজনকে আটক করা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print