ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রাম বিমান বন্দরে ৩ কোটি টাকা স্বর্ণের বারসহ যাত্রী আটক

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক ৩ কোটি টাকার স্বর্ণের চালান আটক করেছে চট্টগ্রাম শুল্ক গোয়েন্দা বিভাগ।

শনিবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা রিজেন্ট এয়ারওয়েজের যাত্রী মো. সাইফুদ্দিনের কাছ থেকে ৬০টি স্বর্ণের বার (ওজন ৭ কেজি) জব্দ করা হয়।  উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৩ কোটি টাকা বলে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর জানায়।

চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার কামরুল ইসলাম স্বর্ণের চালান আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাত সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে আসা রিজেন্ট এয়ারওয়েজের অভ্যন্তরীণ একটি ফ্লাইটের যাত্রী মো. সাইফুদ্দিনের গতিবিধি সন্দেহ হলে তাকে তল্লাশী চালানো হয়।

এসময় তার প্যান্টের মধ্যে বিশেষ কায়দায় ঢুকানোর পর সেলাই করাবস্থায় কালো টেপদিয়ে মোড়ানো স্বর্ণের বার গুলো উদ্ধার করা হয়।

এ ঘটনায় সাইফুদ্দিনকে আটক করা হয়েছে। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায়। পিতার নাম ইদ্রিস সওদাগর।

এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print