ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রাঙ্গামাটিতে সকাল-সন্ধ্যা অবরোধে গাড়ি ভাঙচুর

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

রাঙ্গামাটি জেলা প্রতিনিধিঃ

বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)র নানিয়ারচর থানা শাখার সাধারণ সম্পাদক রমেল চাকমার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজ রবিবার রাঙ্গামাটি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথে অবরোধ চলছে। অবরোধ চলাকালে সকালে রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের ঘাগড়া রাস্তায় ব্যারিকেড দেয়। এসময় অবরোধকারীরা কয়েকটি যানবাহনে হামলা চালিয়ে ভাংচুর করে।

এদিকে অবরোধের কারণে সকাল থেকে রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কসহ জেলার অভ্যন্তরীন রুটে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। জেলার ৬ উপজেলায় নৌ পথে কোন লঞ্চ ছেড়ে যায়নি।

.

উল্লেখ্য, গত ৫ এপ্রিল নানিয়ারচরের ট্রাক পোড়ানো ও বাস লুটের ঘটনায় পিসিপি’র নেতা রমেল চাকমাকে আইন-শৃঙ্খলা বাহিনী আটক করে। আটকের পর রমেল চাকমা অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুই সপ্তাহ ধরে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ১৯ এপ্রিল তার মৃত্যু ঘটে। এই ঘটনার প্রতিবাদে পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) অবরোধসহ বিভিন্ন কর্মসূচির ডাক দেয়।

অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে সোমবার (২৪ এপ্রিল) রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ধর্মঘট এবং মঙ্গলবার (২৫ এপ্রিল) নানিয়ারচর উপজেলায় বাজার বয়কট।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print