ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সিডিএ’র চেয়ারম্যান হিসেবে ছালামের মেয়াদ বাড়লো আরো দুই বছর

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান হিসেবে আবদুচ ছালাম এর মেয়াদকাল আরো দু বছর বেড়েছে। গত আট বছর ধরে তিনি সিডিএ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।  চুক্তিন মেয়াদ শেষ হওয়ার পর আরও দুই বছরের জন্য তার চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ পঞ্চমবারের মত বাড়িয়েছে সরকার।

সিডিএ চেয়ারম্যানের পাশাপাশি নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষও আবদুচ ছালাম। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আফসারী খানম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

.

ছালামের পদের মেয়াদ শেষ হয় ২৩ এপ্রিল। পরদিন জারি হওয়া প্রজ্ঞাপনে তাকে ওই দিন থেকেই আবার নিয়োগের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ সালামের চুক্তির মেয়াদ পূর্বের ধারাবাহিকতায় ২৩ এপ্রিল ২০১৭ থেকে অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য বাড়ানো হল।’

এতে আরও বলা হয়, ‘এ চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ বৃদ্ধির ক্ষেত্রে পূর্বের চুক্তির শর্তাবলী অপরিবর্তিত রেখে পুনরায় চুক্তি সম্পাদন করতে হবে।’

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print