ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

এবার চ্যাম্পিয়ন দিদার বলী

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামে জব্বারের বলি খেলার ১০৮তম আসরে সামসু বলীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন কক্সবাজারের রামুর দিদার।  ইতোমধ্যে সে ১২ বারের চ্যাম্পিয়ন হয়েছেন। শক্তিশালীি প্রতিযোগী সামসু বলীর সাথে ১৬ মিনিট ৪৭ সেকেন্ড লড়াই করে তাকে পরাস্ত করে বিজয় লাভ করেন দিদার বলী।

গত বছর ১০৭তম আসরে প্রতিযোগিতায় অংশ নিয়েছিল টেকনাফের শামছু বলী ও রামু দিদার বলী।  নির্ধারিত সময়ে কেউ কাউকে পরাজিত করতে না পায়ায় সেবার বিচারকরা সিলেকশনের মাধ্যমে শামছু বলীকে নতুন চ্যাম্পিয়ন ঘোষণা করেছিলেন।

তবে এবার সিলেকশন পদ্ধতিতে চ্যাম্পিয়ন করা হবে না বলে আগেই ঘোষণা দেওয়া হয়েছিল। যুগ্ম চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ বাতিল করা হয়েছে আগে। তাই হাড্ডাহাড্ডি লড়াই করে এবার চ্যাম্পিয়ন হতে হয়েছে দিদার বলীকে।

.

আজ ১২ বৈশাখ, ২৫ এপ্রিল মঙ্গলবার চট্টগ্রামের লালদীঘি মাঠে অনুষ্ঠিত হচ্ছে ঐতিহাসিক আবদুল জব্বারের বলীখেলা অনুষ্ঠিত হয়েছে। বিকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর পুলিশের অতিরিক্ত কমিশনার মাসুদ উল হাসান, রবি আজিয়াটা লিমিটেডের ক্লাস্টার মার্কেট ডিরেক্টর নাজির আহমেদ।

বেলা ৩ টায় শুরু হয়েছে লালদীঘির মাঠে কুস্তি প্রতিযোগিতা। আজ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন অর্ধশত প্রতিযোগী। তবে বিকালে মূল লড়াই হয় বেশ কয়েকবার চ্যাম্পিয়ন দিদার বলীর সাথে।

*চলছে জব্বারের বলি খেলা: নগর জুড়ে উৎসবের আমেজ

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print