ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ইট সিমেন্ট বালু মেশানোর যন্ত্র দিয়ে তৈরী করা হয় ডিটারজেন্ট পাউডার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

.

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের হাসেম নগর এলাকায় একেএম কনজ্যুমার নামক একটি ডিটারজেন্ট পাউডার কারখানাতে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন এর নের্তৃতে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে দেখা যায়, সম্পূর্ন অস্বাস্থ্যকর পরিবেশে কোন ধরনের অভিজ্ঞতা ছাড়াই স্থানীয় কয়েকজন মহিলাকে দিয়ে দেশীয় পদ্ধতিতে ইট, সিমেন্ট বালু মেশানোর যন্ত্র দিয়ে ডিটারজেন্ট পাউডার

.

(ডিটারজেন্টের ব্রান্ডের নাম-আই এক্সট্রা) বানানো হচ্ছিল। ম্যাজিস্ট্রেট কর্মরত দুইজন মহিলা কর্মচারীকে জিজ্ঞাসা করলে তারা জানান, যে ডিটারজেন্ট বানানোর কোন জ্ঞান বা পূর্বঅভিজ্ঞতা তাদের নাই। তবে মালিক দেখিয়ে দেয়ার পর তারা নিজেরাই বিভিন্ন উপাদান মিশিয়ে ডিটারজেন্ট বানাচ্ছেন। প্রতিদিন ২০০ টাকা বেতনে তাদের চাকুরী ।

উক্ত কারখানার মালিক অরুপ মল্লিক এমন অপরাধের জন্য দু:খ প্রকাশ এবং ক্ষমা প্রার্থনা করেন।

উল্লেখ্য এর আগেও একবার এই কারখানায় অভিযান চালানো হয়, তখন মালিককে পাওয়া যায়নি। লাইসেন্সের শর্ত প্রতিপালন না করে এবং সম্পূর্ন দেশীয় এবং অস্বাস্থ্যকর পরিবেশে ডিটারজেন্ট বানানোর অপরাধে একেএম কনজ্যুমার এর মালিক-অরুপ মল্লিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং মালিক মুচলেকা দিয়ে জানান তিনি আর এইসব কাজ করবেন না।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print