ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ষোলশহরে গ্যাস লাইনে বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

বিষ্ফোরণের পর এলাকায় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা কাজ করছে।

চট্টগ্রাম মহানগরীর ষোলশহর বেবী সুপার মার্কেট এলাকায় গ্যাস লাইনের বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আজ শনিবার সকাল ১১টার দিকে বিকট শব্দে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানায় এলাকাবাসী। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ কন্ট্রোলরুমের ডিউটি কর্মকর্তা জিল্লুর রহমান জানান, ষোলশহরে গ্যাস লাইনের বিস্ফোরণে খবর পেয়ে নগরীর চন্দনপুরা স্টেশন থেকে দুটি গা ঘটনাস্থলের গেছে। তবে বিস্ফোরণের ব্যাপারে আমরা এখনো বিস্তারিত জানিনা।

.

প্রতক্ষ্যদর্শীরা জানান, ষোলশহর এলাকার বেবী সুপার মার্কেটের সামনে ফ্লাইওভারের পাইলিং এর জন্য মাটি খোঁড়ার সময় মাটির নীচ দিয়ে যাওয়া কর্ণফুলি গ্যাস ডিস্টিবিউশন লি. এর পাইপ লাইন কাটা পড়ে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণে ঘটে। এসময় এলাকার মানুষের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

.

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গেলেও এক্ষেত্রে তাদের কোন কাজ নেই। তবে লাইন ফেটে গ্যাস বিস্ফোরণের পর নির্গত হওয়ার এখন কর্ণফুলি গ্যাস ডিস্টিবিউশন লি. এর কর্মচারী কর্মকর্তা ঘটনাস্থলে না পৌছায় গ্যাস নির্গত বন্ধ করা যায় নি বলে জানান, ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

এদিকে বেলা দেড়টার দিকে কর্ণফুলী গ্যাস ডিস্টিভিশনের কয়েকজন কর্মকর্তা একটি জীপ নিয়ে ঘটনাস্থলে গেলে জনরোষের পড়ে তারা গাড়ি ফেলে পালিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফেটে যাওয়া লাইন থেকে গ্যাস নির্গত হতে দেখা গেছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print