ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ইয়াং জেনারেশন অব চিটাগাং এর উদ্যোগে পথ শিশুদের স্বাক্ষর কর্মসূচি পালিত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

নিরক্ষর মুক্ত বাংলাদেশ বিনিমার্ণের লক্ষ্যে ইয়াং জেনারেশন অফ চিটাগং ক্লাবের পক্ষ থেকে সিআরবিতে পথ শিশুদের মাঝে হাতে-কলমে শিক্ষা কর্মসূচি পালন করা হয়েছে।

আজ ১ মে সোমবার বিকালে নগরীর সিআরবি এলাকায় সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

এসময় প্রায় ১০০ জন পথ শিশু তাদের ভবিষ্যত জীবনের স্বপ্নের কথা জানিয়েছে। তারা এখন যে অবহেলার স্বীকার হচ্ছে, তারা বড় হয়ে তা চাই না। পথ শিশুরাও সুযোগ পেলে সুশিক্ষায় শিক্ষিত হতে পারে, তা তাদের প্রতিভার মাধ্যমে ফুটে উঠেছে।

সংগঠনের নেতৃবৃন্দ শাকিল চৌধুরী ও রাকিবুল ইসলামের সঞ্চালনায় এবং বাবুর সভাপতিত্ব এক সংক্ষিপ্ত অলোচনায় বক্তরা বলেন-ইয়াং জেনারশন অফ চিটাগং ক্লাব সব সময় অসহায় মানুষের জন্য কাজ করে। ভবিষ্যতেও এসকল কর্মসূচি চলমান থাকবে।

অনুষ্ঠানে ছাত্রনেতা মায়মুন উদ্দীন মামুন বলেন,”সমাজটাকে পরিবর্তন করতে হলে করে শিক্ষার আলো প্রত্যেকের মাঝে ছড়িয়ে দিতে হবে।আগামীর সমৃদ্ধ বাংলাদেশ বিনিমার্ণে ইয়াং জেনারশনের প্রত্যকটা সদস্য কাজ করে যাবে”।

এসময় আরো বক্তৃতা করেন ইয়াং জেনারেশন অফ চিটাগং ক্লাবের সদস্য মারুফ বিন রফিক, মোহাং ইমন, মহিন, ফাহিম প্রমুখ। উপস্থিত ছিলেন  ফাহাদ, ইরফান, তাসিন, রুপস, আকিব, নাহিন, সানিম, সিফাত ও হামিম।

অনুষ্ঠানের শেষের দিকে পথ শিশুদের খাবার বিতরণ করেন সংগঠনের সদস্যরা।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print