ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ইপিজেডের বাসা থেকে গলায় ফাঁস লাগানো নারীর লাশ উদ্ধার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

ফাঁসিতে ঝুলছে নিহত গৃহবধূর সাজেদা খাতুন

চট্টগ্রামের ইপিজেড এলাকার ভাড়ার বাসা থেকে গলায় ফাঁস লাগানোবস্থায় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ৩টার দিকে ইপিজেড থানার কাজীর গলি এলাকার বাচ্চু মিয়ার কলোনীর ভাড়া ঘর থেকে সাজেদা খাতুন (৩০) নামে এ গৃহববধু লাশ উদ্ধার করা হয়েছে।

এটি হত্যা না আত্মহত্যা সে নিয়ে পুলিশ মন্তব্য না করলেও লাশের অবস্থা দেখে এলাকাবাসীর ধারণা সাজেদা খাতুনকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।

ঘটনার পর থেকে তার স্বামী পালাতক বলে পুলিশ জানায়।

গলায় ফাঁস লাগানো থাকিলেও মহিলার পা দুটি মাটির সাথে লাগানো ছিল। আর একচালা বাঁশের ঘরের বাঁশের সাথে কাপড় প্যাচিয়ে গলায় ফাঁস লাগানোবস্থায় পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য।

প্রতিবেশীরা জানায় দুপুর, ১২টার দিকে পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সাথে সাজেদা খাতুনের ঝগড়া হয়। ঘর ভাড়া পরিশোধ করার কথা ছিল আজ। এনিয়েই মূলত স্বামীর সাথে ঝগড়া হয়েছে। এর পর বেড়ার দরজা টেনে দিয়ে স্বামী চলে গেলে একঘন্টা পর বাড়ির জমিদারের স্ত্রী গিয়ে দেখেন মহিলার লাশ ঝুলছে।

পুলিশ জানায়, নিহত গৃহকথূ সাজেদা খাগড়াছড়ি জেলার, পানছড়ি থানার, উল্টাছড়ি গ্রামের আব্দুল মজিদের স্ত্রী। আব্দুল মজিদ পেশায় ট্রাক চালক।

এব্যাপারে ইপিজেড থানার ওসি (তদন্ত) পাঠক ডট নিউজকে জানায় বেলা আড়াইটার দিকে কাজির গলি এলাকা থেকে থানায় একটি আত্মহত্যার ঘটনার খবর আসলে পুলিশ ঘটনাস্থানে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তার স্বামীকে পাওয়া যায়নি। সে তার মোবাইল ফোন বন্ধ রেখেছে।

এ ব্যাপারে একটা প্রাথমিক পর্যায়ে জিডি করে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print