ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মিতু হত্যার প্রতিবাদে মানববন্ধন থেকে জঙ্গি সন্দেহে রিক্সা চালক আটক

নগরীর জামালখান প্রেসক্লাবের সামনে থেকে জঙ্গি সন্দেহে এ যুবককে আটক করে পুলিশে দেয়া হয়। ছবি ফেসবুক থেকে নেয়া

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

নগরীর জামালখান প্রেসক্লাবের সামনে থেকে জঙ্গি সন্দেহে এ যুবককে আটক করে পুলিশে দেয়া হয়। ছবি ফেসবুক থেকে নেয়া
নগরীর জামালখান প্রেসক্লাবের সামনে থেকে জঙ্গি সন্দেহে এ যুবককে আটক করে পুলিশে দেয়া হয়। ছবি ফেসবুক থেকে নেয়া

পুলিশ সুপার বাবুল আক্তারে স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার প্রতিবাদে চট্টগ্রামে আয়োজিত মানববন্ধন থেকে জঙ্গি সন্দেহে পুলিশ এক রিকশা চালক যুবককে আটক করেছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর জামালখান

প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এ যুবককে আটক করা হয় বলে জানান ঘটনাস্থলে থাকা কোতোয়ালী থানার এসআই বদরুদৌজা।

তিনি বলেন পাঠক নিউজকে জানান, বাবুল আক্তার স্যারের স্ত্রী হত্যার প্রতিবাদে সুশীল সমাজ আয়োজিত মানববন্ধন চলাকালে জনতা সন্দেহ জনক আচরণের কারণে এক রিকশা চালককে ধরে আমাদের দিয়েছেন।
তার কাছ থেকে দুটি চুরি একটি দামী মোবাইল ফোন পাওয়া গেছে বলে লোকজন পুলিশে জমা দেন। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। নাম পরিচয় এখনো বলেনি।

মানববন্ধনের লোকজন তাকে জঙ্গ বললেও আমাদের তেমন কিছু মনে হচ্ছে না। তার পরও জিজ্ঞাবাদে প্রমাণ পেলে তাকে গ্রেফতার দেখানো হবে।

এদিকে মানববন্ধনে অংশ নেয়া কয়েকজন জানান, প্যান্ট পরা হাফ কালো গেঞ্জি গায়ে এ যুবক রিকশা চালিয়ে বেশ কয়েকবার মানববন্ধনের আশে পাশে চক্রর দিলে তাকে সন্দেহজনক আটক করে পুলিশে দেয়া হয়েছে। তার কাছে কিছু পাওয়া না গেলেও রিক্সার বডির নীচ থেকে দুটি ছুরি ও মোবাইল ফোন পাওয়া গেছে।

সর্বশেষ

চট্টগ্রাম নগরীতে ৩৩০ সন্ত্রাসীর প্রবেশ-অবস্থান নিষিদ্ধ ঘোষণা

ষড়যন্ত্র করে বিএনপিকে দমন করা যাবে না: তারেক রহমান

বোয়ালখালীতে অস্ত্রসহ আপন দুই ভাই গ্রেফতার

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

দক্ষিণ হালিশহর বিএনপি নেতা সাইফুর রহমান এর বহিস্কারাদেশ প্রত্যাহার

জুলাই-আগস্ট আন্দোলনে অংশগ্রহণকারীদের দায়মুক্তির অধ্যাদেশ

শ্বশুর বাড়ীর অত্যাচার সইতে না পেরে সন্তান নিয়ে গৃহবধূর খালে ঝাপ,শিশুর মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print