ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে হ্যামার স্ট্রেংথ ক্রিকেট লিগ শুরু শুক্রবার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বন্দরনগরী চট্টগ্রামে প্রথমবারের মতো হ্যামার স্ট্রেংথ ক্রিকেট লিগ-২০১৭ শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার। নগরীর দামপাড়া পুলিশ লাইন মাঠে এই জমজমাট এই ক্রিকেট লিগের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইকবাল বাহার।

কর্পোরেট প্রতিষ্ঠানের আয়োজনে ব্যতিক্রমি এই ক্রিকেট লিগে নারীদের ২টি দলসহ সর্বমোট ৮টি দল অংশ নিচ্ছে।

দলগুলো হলো সৈয়দ রুম্মান আহাম্মেদ এবং সামি আহাম্মেদের হ্যামার থান্ডার, জহির উদ্দিন বাবর ও আশরাফ বান্টির হ্যামার র‌্যাপটরস, জেনিফার হোসাইনের হ্যামার সিক্সারস, তানজিম মোজাহেরের হ্যামার হারিকেন, আহমেদ রাসেল চৌধুরীর হ্যামার হিটারস, এমজেকে মহি, মিকি এবং সবুজের হ্যামার ওয়ারিয়র্স।

এ ছাড়া মেয়েদের দুটি দল হলো হ্যামার কুইনস এবং হ্যামার এঞ্জেল।

লিগ শুরুর পূর্ব মুহুর্তে বুধবার রাতে টিম সমূহের মধ্যে আইকন ক্রিকেটার এবং ক্রিকেটারদে নিলাম প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। হ্যামার স্ট্রেংথ ফিটনেস সেন্টারে এই নিলাম অনুষ্ঠানে টিম মালিকরা প্রতিযোগিতা মুলক মুল্য হাঁকিয়ে নিজের জন্য বাছাই করা খেলোয়াড় কিনে নন। স্মিথা চৌধুরীর পরিচালনায় নিলাম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হ্যামার স্ট্রেংথ-এর চেয়ারম্যান সৈয়দ রুম্মান আহাম্মেদ, বিশেষ অতিথি ছিলেন হ্যামার স্ট্রেংথ-এর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ হোসেন, আবুল মনসুর, সায়হান হাসনাত প্রমুখ।

হ্যামার স্ট্রেংথ আয়োজিত ক্রিকেট লিগে প্রিন্ট মিডিয়া পার্টনার দৈনিক আজাদী, অনলাইন মিডিয়া পার্টনার রাইজিংবিডি ডট কম, ফুড এন্ড বেভারেজ পার্টনার গ্রেভি ডাইন, মিনারেল ওয়াটার পার্টনার মামিয়া।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print