ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

এবার আন্দোলন শুরু হলে হাসিনা পালাবার পথ খুঁজে পাবে না- শওকত মাহমুদ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট সাংবাদিক শওকত মাহমুদ বলেছেন- বিএনপির এবারের আন্দোলনে ভেসে যাবে আওয়ামী লীগ সরকার। অবৈধ সরকার হটাও আন্দোলন শুরু হলে পালানোর রাস্তা খুঁজে পাবেনা শেখ হাসিনা। জোর করে ক্ষমতায় এসে জুলুম-নির্যাতন করে কেউ চিরস্থায়ী ভাবে ক্ষমতায় থাককে পারেনি; আওয়ামীলীগও পারবে না।

.

তিনি আজ রবিবার খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয়ে তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দদের সাথে প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

শওকত মাহমুদ বলেন, বিএনপি শান্তিতে বিশ্বাসী আর আওয়ামীলীগ জুলুম-নির্যাতন আর ক্ষমতা দখলে বিশ্বাসী। বিএনপি এলে সংবাদপত্রের স্বাধীনতা দেয় আর আওয়ামীলীগ এলে সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করে। শুধু তাই নয়, এ সরকারের হাতে মায়ের পেটের সন্তানও নিরাপদ নয়।

খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্মসম্পাদক এডভোকেট মালেক মিন্টুর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।

সভায় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহ সম্পাদক কাদের গণী চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন।

.

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রাক্ষ্মনপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মহসিন সরকার, বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সবুজ, জেলা কৃষক দলের সভাপতি গফুর আহমেদ তালুকদার, জেলা মহিলা দলের সভানেত্রী শাহনাজ বেগম রোজী প্রমুখ।

অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি কংচাইরী মাস্টার, মংসাথোইয় চৌধুরী, অ্যাড. মঞ্জুর মোরশেদ, ক্ষেত্র মোহন রোয়াজা, যুগ্মসম্পাদক আয়ুব খান, অনিমেষ চাকমা রিংকু, এম এন আবছার, ক্ষনি রঞ্জন ত্রিপুরা, আবু তালেবসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print