ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বোয়ালখালী ও রাউজানে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

.

চট্টগ্রামের বোয়ালখালী ও রাউজানে পৃথক ঘটনায় পুকুরের ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতনা হলো-বোয়ালখালীতে মো. রাব্বি (২) ও রাউজানে মোহাম্মদ জোনায়েদ (৩)। মঙ্গলবার (৯ মে) দুটি ঘটনা ঘটেছে।

আমাদের বোয়ালখালী সংবাদদাতা জানান, আজ মঙ্গলবার (৯ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পূর্ব গোমদন্ডী দরপপাড়ার চৌধুরী বাড়িতে পুকুরে ডুবে মারা যান এলাকার মো. এমদাদের দুই বছর বয়সী ছেলে মো. রাব্বি।

বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী (কমিউনিটি মেডিক্যাল অফিসার) সঞ্জয় সেন জানান, বিকেলে রাব্বি নামের এক শিশুকে স্বজনরা নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন  ।

স্থানীয়রা জানায়, রাব্বি বাড়ির উঠোনে দৌড়াদৌড়ি করার এক পর্যায়ে পুকুরের পানিতে পড়ে যায়।

এদিকে একই দিন রাউজানের পাহাড়তলীতে পুকুরে ডুবে মো. জুনায়েদ নামে আর এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে মুহামনি গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মোহাম্মদ জোনায়েদ,বয়স ৩ বছর,সে গুচ্ছগ্রামের মোহাম্মদ মোহসিনের পুত্র।

প্রত্যক্ষদশী জানান, খেলতে গিয়ে সকলের অজান্তে সে বাড়ীর সামনের পুকুরে পানিতে তলিয়ে যায়, এসময় স্থানীয় লোকজন টের পেলে দ্রুত উদ্ধার করে নোয়াপাড়া হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় এলাকায় মাঝে শোকের ছায়া নেমে আসে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print