ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে ১৩টি কিরিচ, তিনটি বুলেটসহ ছাত্রলীগ কর্মী গ্রেফতার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

1447569316
কিরিচ উদ্ধার। ফাইল ছবি

চট্টগ্রাম মহানগরীর হালিশহর এলাকা থেকে অস্ত্রসহ স্থানীয় ছাত্রলীগ কর্মী মো: সারওয়ারকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ১৩টি কিরিচ, তিনটি বুলেট ও ১টি হকস্টিক উদ্ধার করা হয়। শুক্রবার গভীর রাতে হালিশহরের জে-ব্লকের একটি সরকারী নির্মাধীন ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে হালিশহর থানার ওসি প্রণব কুমার পাঠক নিউজকে জানান, সারওয়ার হালিশহর এলাকার চিহিৃত সন্ত্রাসী। সে ও তার দলবল গৃহায়ণ কর্তৃপক্ষের একটি নির্মাণাধীন ভবনে সন্ত্রাসের আখড়া বানিয়েছে। সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সরওয়ার হালিশহর এলাকার ছাত্রলীগ কর্মী। শুক্রবার রাতে একটি জায়গা নিয়ে ছাত্রলীগ কর্মীদের সাথে শেখ রাসেল ক্লাবের সদস্যদের সংঘর্ষ হয়। সংঘর্ষে জড়িত থাকায় সারওয়ারকে গ্রেফতার করে পুলিশ। পরে তার স্বীকারোক্তিতে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print