ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

খাগড়াছড়িতে পিতা-পুত্রকে গুলি করে হত্যা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

খাগড়াছড়ির নুনছড়ি এলাকায় পিতা ও পুত্রকে পিটিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

এ সময় একই পরিবারের আরো দুই সদস্য আহত হন। আহতদের খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন পিতা চিরঞ্জিত ত্রিপুরা, ছেলে কর্ণ জ্যোতি ত্রিপুরা। আহতরা হলেন নিহত চিরঞ্জিতের স্ত্রী ভবে লক্ষ্মী ত্রিপুরা (৪৫) ও কর্ণ জ্যোতির স্ত্রী বিজলী ত্রিপুরা (৩০)।

নিহতের ছেলে উমেশ কান্তি ত্রিপুরা বলেন, নুনছড়ি এলাকার ইউপি সদস্য কালি বন্ধু ত্রিপুরা এবং তার ছেলে প্রদীপ ত্রিপুরা ও রচন বিকাশ ত্রিপুরাসহ এলাকার ৮ থেকে ১০ মিলে আমাদের উপর হামলা চালায়। তারা পিটিয়ে ও গুলি করে আমার বাবা ও ভাইকে হত্যা করে। মা ও ভাবীকে হাসপাতালে নেয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মোহাম্মদ আলী খান। তিনি বলেন, পারিবারিক দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print