ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বোয়ালখালীতে বুদ্ধ জয়ন্তী ও বোধি মেলা উদযাপন

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীর জ্যৈষ্ঠপুরা কেন্দ্রীয় বৈশালী বিহারে বুদ্ধবর্ষ বরণে ত্রি স্মৃতি বিজড়িত বুদ্ধ জয়ন্তী ও বোধি মেলা উদযাপন করা হয়েছে।

‘মূর্খতা যখন পান্ডিত্যের আস্ফালন করে, অযৌক্তিক মতবাদ যখন বিভ্রিান্তির বেড়াজাল ছড়িয়ে দেয় সভ্য সমাজে, আর মানবতা মুখ লুকায় লজ্জার আঁচলে ও ব্যর্থতায়’ শীর্ষক একতার জয়গান নিয়ে মেলার আয়োজন।

আজ ১২ মে শুক্রবার বিকেলে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি সদ্ধর্ম জ্যোতি সুনন্দ মহাথেরোর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপ সংঘনায়ক শ্রীমৎ বনশ্রী মহাথেরো।

বুদ্ধ জয়ন্তীর উদ্বোধন করেন পদুয়া সার্বজনীন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ পরমানন্দ মহাথেরো। এতে প্রধান ধর্মদেশক ছিলেন অধ্যাপক সুমেধানন্দ মহাথোরো। বিশেষ অতিথি ছিলেন, শ্রীমৎ তিষ্যানন্দ মহাথেরো, বিপস্সী মহাথেরো, ড. প্রিয়দর্শী মহাথেরো, ঈদ্দিপাঞঞা থের, শাসনপ্রিয় থের, শ্রীপুর-খরণদ্বীপ ইউপি চেয়ারম্যান মো. মোকারম, সমাজ সেবক আপন বড়ুয়া।

বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রাজু বড়–য়ার সঞ্চালনায় অন্যান্য মধ্যে ধর্মদেশনা করেন, শ্রীমৎ করুণাশ্যী থেরো, সদ্ধর্ম শোভন দেবশ্রী থেরো, সত্যানন্দ ভিক্ষু, কীর্তিপাল ভিক্ষু, সংঘপাল ভিক্ষু, দেবমিত্র ভিক্ষু, সত্যানন্দ ভিক্ষু ও শ্রদ্ধাশ্রী ভিক্ষু।

এর আগে ১১ মে বৃহস্পতিবার বিকেলে শশ্মানচারী ধূতাঙ্গ সাধক উ. সুমনশ্রী থেরো শিষ্য মন্ডলীর সতিপাট্ঠান সূত্রপাঠ, রাতে বুদ্ধ কীর্তণ পরিবেশন করা হয়। শুক্রবার সকালে ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে বিশ্ব শান্তি কামনায় বর্ণাঢ্য শোভাযাত্রা, অষ্টবিংশতি বুদ্ধ পূজা, সীবলী পূজা, উপগুপ্ত পূজা ও অষ্টপরিস্কারসহ মহতী সংঘদান অনুষ্ঠিত হয়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print