ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

১৪ মে চট্টগ্রামে প্রাইম মুভার ট্রেইলর চলাচল বন্ধ থাকবে

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

আগামী ১৪ মে রবিবার চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলর চলাচল বন্ধ থাকবে। এদিন  চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়ন (রেজি: নং- চট্ট ২০৮৮) এর কার্যকরী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

তাই নির্বাচন উপলক্ষে সমিতি প্রাইম মুভার ট্রেইলর চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

এতে উল্লেখ্য করা হয় ৪ মে রবিবার কার্যকরী পরিষদ নির্বাচন গোপন ব্যালটের মাধ্যমে বন্দর থানাধীন চট্টগ্রাম বন্দর রিপাবলিক ক্লাবে অনুষ্ঠিত হবে। নির্বাচনী তফসীল ও নিয়মাবলী অনুযায়ী সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। ভোট গ্রহণ শেষে প্রার্থীর মনোনীত এজেন্টদের উপস্থিতিতে ভোট গণনা করা হবে এবং গণনা শেষে কেন্দ্রে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।

উক্ত নির্বাচনে চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলর শ্রমিকদের ভোট দানের সুবিধার্থে ঐ দিন অর্থাৎ ১৪ মে রবিবার ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত বৃহত্তর চট্টগ্রামে প্রাইম মুভার ট্রেইলার চলাচল বন্ধ থাকবে। প্রাইমোভার ট্রেইলার চলাচল বন্ধ থাকার কারণে পণ্য পরিবহনে সাময়িক অসুবিধার জন্য চট্টগ্রাম প্রাইমমুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের নির্বাচন উপ-পরিষদের চেয়ারম্যান মো: নুরুল আমিন বিবৃতিতে দুঃখ প্রকাশ করেছেন

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print