ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সন্দ্বীপ আ’লীগ নেতা মামুনকে নোয়াখালী থেকে অপহরণের অভিযোগ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম থেকে নোয়াখালীতে মাজার জেয়ারত করতে গিয়ে অপহরণের শিকার হয়েছেন সন্দ্বীপ উপজেলার উড়িরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো নুর-নবী মামুন (৩৩)।

অজ্ঞাত ব্যক্তিরা মামুনকে মাইক্রোতে তোলে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে বলে দাবী করেছে তার পরিবার। শুক্রবার (১২ মে) মাগরিবের নামাজের পর কবিরহাটের নরোত্তম পুর ইউনিয়নে অবস্থিত পদুয়া নাজিমিয়া দরবার শরীফ এলাকা থেকে নামাজ পড়ে হেটে যাওয়ার সময়  ১০/১৫ জনের অজ্ঞাত ব্যক্তি তাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন নূর নবী মামুনের েবড়বোন সেলিনা আক্তার শেলি।

সেলিনা আক্তার অভিযোগ , গত শুক্রবার পদুয়া নাজিমিয়া দরবার শরীফ বার্ষিক মাহফিল উপলক্ষে আমার ভাই মো নুর-নবী মামুনের ৩ জন বন্ধু সহ দরবারে মাজার জিয়ারত করতে যায়। মাজার জিয়ারতে পর আমার ভাই মো নুর -নবী মামুন ও তার ৩ জন বন্ধু দরবার থেকে ৫০ গজ দূরে গেলে ১০/ ১৫ জন অজ্ঞতানামা ব্যাক্তি এসে ২টি মাইক্রোবাস করে তাকে তুলে নিয়ে যায়।

তিনি বলেন, নোয়াখালী জেলার কবির হাট থানায় আমার ভাই মামুন বিষয়ে খোঁজ নিতে গেলে কবির হাট থানার পুলিশ জানায় এ নামে আমরা কাউকে গ্রেফতার করেনি। এ ব্যাপারে কবিরহাট থানায় জিডি করা হয়েছে।

এ ব্যাপারে কবির হাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর্জা মোহাম্মদ হাসান বলেন, সন্দ্বীপের একজন লোক আমাদের এলাকা থেকে নিখোঁজ হয়েছে বলে তার পরিবার জানিয়েছে। এ ব্যাপারে নিখোঁজ নূর নবীর বোন একটি জিডি করেছে। আমরা অনুসন্ধ্যান চালাচ্ছি।

সন্দ্বীপ উপজেলার আওয়ামীলীগের সভাপতি মো শাহাজাহান বলেন আমি মামুনের ভাইয়ের কাছে থেকে শুনেছি। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকে অক্ষত ও নিরাপদে পরিবারে কাছে ফিরে আসার জন্য আইন শৃংখলা বাহিনী সহায়তা কামনা করছি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print