ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

হ্যামার স্ট্রেংথ ক্রিকেট লিগে হ্যামার হিটার চ্যাম্পিয়ন

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামে প্রথমবারের মতো আয়োজিত হ্যামার স্ট্রেংথ ক্রিকেট লীগ -২০১৭ এ হ্যামার হিটার চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার বিকেলে চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন মাঠে হ্যামার হিটার এবং হ্যামার রেপটরস-এর মধ্যকার ফাইনাল খেলায় হ্যামার হিটার হ্যামার রেপটরসকে ৮ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে। এ ছাড়া একই ক্রিকেট লীগে মেয়েদের খেলায় চ্যাম্পিয়ন হয়েছে হ্যামার কুইন ক্রিকেট দল।

খেলা শেষে অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দল সমূহের মধ্যে ট্রফি ও অন্যান্য পুরস্কার প্রদান করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ফোর্স) মোহাম্মদ আশিক, টুর্ণামেন্টের আয়োজক হ্যামার স্ট্রেংথ-এর চেয়ারম্যান সৈয়দ রুম্মান আহাম্মেদ। এ ছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হ্যামার স্ট্রেংথ-এর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ, আবুল মনসুর, সায়হান হাসনাত, হ্যামার স্ট্রেংথ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ গেনিন প্রমুখ।

হ্যামার স্ট্রেংথ ক্রিকেট লিগে ম্যান অব দ্যা টুর্ণামেন্ট এবং বেস্ট ব্যাটসম্যানের পুরস্কার পেয়েছেন আবরার হোসেন, বেস্ট বোলারের পুরস্কার পেয়েছেন মাসুক, ফাইনাল ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন ইরফান শুক্কুর। এ ছাড়া মেয়েদের ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন তামান্না।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print