ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চবি’র ৬ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিস্কার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বিশ্ববিদ্যালয়ের শৃংখলা বিরোধী আচরণ ও মারধরের অভিযোগ প্রমাণিত হওয়ায়   চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছয় ছাত্রকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।আজ মঙ্গলবার দুপুরে চবি প্রক্টর আলী আজগর চৌধুরী বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

বহিষ্কৃতরা হলেন- ফিন্যান্স বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের ওয়ালিদুর রহমান, ইংরেজী বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের রিমন শিকদার, সংগীত বিভাগ ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শাহরিয়ার চৌধুরী ইমন, ইতিহাস বিভাগের শাহরাজ চৌধুরী, দর্শন বিভাগের মাহমুদ হাসান ও নৃ-বিজ্ঞান বিভাগের জিয়াউর হক মজুমদার।

প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব হেলথ, রেসিডেন্স ও ডিসিপ্লিনারি কমিটির সভায় উপাচার্য তার নির্বাহী ক্ষমতাবলে ৬ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে।

বহিস্কৃতদের মধ্যে গত ১০ মার্চ বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে কর্তব্যরত চিকিৎসককে মারধরের ঘটনায় ওয়ালিদুর রহমানকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। ১৯ এপ্রিল সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক ফজলে রাব্বীকে মারধর করার অপরাধে রিমন শিকদার ও একই দিনে শফিউল মিনহাজ নামে এক শিক্ষার্থীকে মারধর করায় বাকী চারজনকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print