ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

অবশেষে জুয়েল ও হাসানকে অব্যাহতি, শামীমকে সর্তক

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

অবশেষে দলীয় কর্মকান্ড থেকে অব্যাহতি দেয়া হয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গাজী শাহজাহান জুয়েল এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য সচিব কাজী আব্দুল্লাহ আল হাসান।

দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে কে দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক জাতীয়তাবাদী দল-বিএনপির সকল পর্যায়ের পদ থেকে এ দুই নেতাকে সাময়িকভাবে অব্যাহতি দেয়া হয়েছে।

আজ বুধবার দুপুরে বিএনপির সহ দপ্তর সম্পাদক বেলাল আহমদ স্বাক্ষরিত পত্রে এ অব্যাহতির কথা জানানো হয়।

এতে বলা হয়, আব্যাহতি পাওয়া দুই নেতা এখন থেকে দলের কোনো সাংগঠনিক কর্মকান্ডে লিপ্ত থাকতে পারবেন না।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এছাড়া বিএনপির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাহবুবের রহমান শামীমকে তার দায়িত্ব যথাযথভাবে ও সতর্কতার সাথে পালনের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

উল্লেখ্য এ দুই নেতাকে বহিস্কার এবং একজনকে শোকজ’র বিষয়ে গতকাল পাঠক ডট নিউজে “উত্তর দক্ষিণ জেলা বিএনপির কোন্দল: দুই নেতাকে বহিস্কার, একজনকে শোকজ এর সিদ্ধান্ত” শীর্ষক সংবাদ প্রকাশিত হয়েছিল।

*উত্তর দক্ষিণ জেলা বিএনপির কোন্দল: দুই নেতাকে বহিস্কার, একজনকে শোকজ

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print