ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

হাটহাজারীতে ছাত্রলীগ নেতা লোকমান মেম্বারকে কুপিয়ে হত্যা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের হাটহাজারীতে নিজ বাড়ির কাছে দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন মো. লোকমান (৩৪) নামে এক ছাত্রলীগ নেতা। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছেন।

নিহত লোকমান হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং ইউপি মেম্বার ছিলেন।

ঘটনাস্থল থেকে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বেলাল উদ্দিন জানান, ইউপি মেম্বার লোকমান রাতে একটি মিলাদ মাহফিল থেকে নিজ বাড়ীতে ফেরার পথে বাড়ী থেকে দুইশ গজের মধ্যে তাকে অজ্ঞাত সন্ত্রাসীরা কুপিয়ে এবং ছুরিকাঘাত করে হত্যা করেছে। পুলিশ তার উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডের ব্যাপারে আলামত সংগ্রহ এবং তদন্ত চলছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, হাটহাজারী থেকে সন্ত্রাসী হামলায় আহত একজন ইউপি মেম্বারকে হাসপাতালে আনার পর রাত আড়াইটার দিকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। দুর্বৃত্তরা তার বুকে ও পেটে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করেছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের হয়নি বলে পুলিশ জানায়। নিহত লোকমানের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ সংলগ্ন মর্গে রয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print