ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রাসূল (সা.)’র পিতা-মাতাকে নিয়ে ইউএনও’র আপত্তিকর মন্তব্য: বোয়ালখালীতে বিক্ষোভ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে রাসূল (সা.)’র পিতা-মাতাকে নিয়ে কটুক্তি করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আখতার এর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লিরা।

আজ ২৬ মে শুক্রবার জুমার নামাজের পর উপজেলা সদরে ইউএনও আফিয়া আখতার কতৃর্ক মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর পিতা-মাতাকে নিয়ে কুটক্তি ও অবমাননাকর উক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে ইউএনও’র অপসারণসহ শাস্তির দাবী জানানো হয়।

মুসল্লি সমাজের ব্যানারে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের তারাবির নামাজের জন্য হাফেজ নিয়োগে অনিয়ম করার বিষয়ে নির্বাহী কর্মকর্তার সাথে মুসল্লি সমাজের নেতৃবৃন্দ গত বুধবার (২৪) বিকেলে আলোচনা করতে গেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আকতার অপ্রাসঙ্গিক সূত্র ধরে মহান প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা:) এর শিক্ষা ও তাঁর পিতা-মাতাকে নিয়ে কটুক্তি করে অবমাননাকর কথা বলেন। এতে ধর্মীয় অনুভূতি আঘাতসহ বিভিন্ন হুমকি ধমকিও প্রদান করেন।

.

বিক্ষোভ চলাকালে বক্তব্য রাখেন, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লি সমাজের সমন্বয়কারী সাংবাদিক কাজী এম.এস এমরান কাদেরী, এসএম মোদ্দাচ্ছের, জাতীয় পাটি (এরশাদ) উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. দিদারুল আলম ফজু, পৌর কাউন্সিলর ইসমাঈল হোসেন আবু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এসএম সেলিম, ছৈয়দ মো. নুরুল আমিন আজম, মো. মুজিবুল হক, নুর মোহাম্মদ, আওয়ামীলীগ নেতা মো. জসিম উদ্দিন, আমীর হোসেন, আবু তৈয়ব, আবু তালেব, মাওলানা ইমরান হোসেন, আবু তৈয়ব, মো. নূর হোসেন, জাহেদুল হক।

এদিকে এ বিষয়ে জানতে পাঠক ডট নিউজের পক্ষ থেকে ইউএনও আফিয়া আখতারের ব্যক্তিগত ও সরকারী মোবাইল নাম্বারে বার বার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেন নি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print