ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মসজিদে নামাজরত ইমামকে কুপিয়ে হত্যা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

নারায়ণঞ্জের রূপগঞ্জে আব্দুল মজিদ মুন্সী (৭২) নামে এক মসজিদের ইমামকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মসজিদের ভেতরে নামাজ পড়া অবস্থায় ধারাল অস্ত্র দিয়ে তাকে কোপানো হয়।

শুক্রবার রাতে এশার নামাজের সময় উপজেলার দাউদপুর ইউনিয়নের গোবিন্দপুর মাঝিপাড়া এলাকার মাটি মসজিদের ভেতরে এ হত্যাকাণ্ডের ঘটে।

নিহত আব্দুল মজিদ মুন্সী টাঙ্গাইল জেলার মাগুরপুর উপজেলার সদর এলাকার মৃত মোসলেম বেপারীর ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন জানান, এশার নামাজ পড়ছিলেন ইমাম আব্দুল মজিদ মুন্সী ও মুসল্লীরা। ওই সময় জহিরুল ইসলাম নামে এক দুর্বৃত্ত মসজিদের ভেতরে প্রবশে করে ধারাল দা দিয়ে আব্দুল মজিদ মুন্সীকে কুপিয়ে হত্যা করে। প্রতিবাদ করায় হাবিবুর মিয়া নামে এক মুসল্লীকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়।

ওসি আরো বলেন, এশার নামাজ শেষে বেশিরভাগ মুসল্লি চলে গেলেও সেখানে নামাজ পড়ছিলেন ইমাম আব্দুল মজিদ ও হাবিবুর মিয়াসহ কয়েকজন। এনময় জহিরুল ইসলাম মসজিদে ঢুকেই ইমামকে হত্যা করে। এর ১০ বছর আগে সে তার স্ত্রীকেও হত্যা করেছিল। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সজিব জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই আব্দুল মজিদ মুন্সী মারা যান। তার গলায়, পেটে ধারাল অস্ত্রের আঘাত রয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print