ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

আপাততে মুক্তিতে বাধা নেই আসলাম চৌধুরীর

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। আজ রবিবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দিয়ে এ আদেশ দেয়।

এই আদেশের ফলে তার মুক্তিতে এখন আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।

ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্যের সঙ্গে ভারতে আসলাম চৌধুরী বৈঠক করেছেন। এরকম খবর সংবাদ মাধ্যমে প্রকাশের পর আসলাম চৌধুরীকে গত বছরের ১৫ মে গ্রেফতার করে পুলিশ। এরপর তার বিরুদ্ধে নগরীর গুলশান থানায় ওই বছরের ২৫ মে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করে পুলিশ। মামলায় অবৈধভাবে সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়। এ মামলায় তিনি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন। ওই আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গত ৫ ডিসেম্বর হাইকোর্ট রুল জারি করে। রুলে তাকে কেন জামিন দেয়া হবে না তা জানতে চাওয়া হয়।

আদালতে আসলামের পক্ষে ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ একেএম মনিরুজ্জামান কবির শুনানি করেন। শুনানি নিয়ে হাইকোর্ট জামিন মঞ্জুর করে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print