ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সরকার পরিকল্পিতভাবে আহমদ সাফাকে হত্যা করেছে: শাহজাহান চৌধুরী

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য সাবেক এম,পি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন সরকার পরিকল্পিতভাবে রিমান্ডে নিয়ে জামায়াত নেতা আহমদ ছাফাকে হত্যা করেছে।

তিনি আজ শুক্রবার জামায়াত নেতা আহমদ ছাফাকে হত্যার প্রতিবাদে দুইদিনের কর্মসূচির প্রথমদিনে দোয়া দিবসে জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানা উদ্যোগে দোয়া মাহফিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ অভিযোগ করেন। কথা বলেন

শাহজাহান চৌধুরী আরো বলেন, একজন সুস্থ মানুষকে সরকার অন্যায়ভাবে বিনা মামলায় গ্রেফতার করে রোজাদার ব্যক্তিকে রিমান্ডে এনে অমানবিক নি্র্যাতন করে হত্যা কর হয়েছে। এর চেয়ে জঘন্য অপরাধ আর হতে পারে না।

তিনি এ হত্যাকান্ডের বিচার বিভাগীয় তদন্ত দাবী করে অবলম্বে হত্যাকারী পুলিশ কর্মকর্তাদের শাস্তির দাবী করেন।

ডবলমুরিং থানা আমীর ফারক আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাবেক এ সংসদ সদস্য আরো বলেন, জোট সরকারের আমলে আমি নিজেই কারা পরিদর্শক ছিলাম। কারাগারের সমস্যা সম্পর্কে আমি জানি। কারাগারগুলোতে চিকিৎসকের অভাব রয়েছে। দেশের কারাগারগুলোতে যে পরিমাণ চিকিৎসক দরকার তা নেই। ফলে এখানে বন্দি কয়দিদের দূর্ভোগের সীমা নেই।

জাময়াত নেতা আহমদ সাফা সুস্থ্য ছিলে কিনা অসুস্থ্য ছিলেন তা কারা কর্তৃপক্ষের ডাক্তার ভালো জানান কথা।

ডবলমুরিং থানা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ লোকমান, এসিসট্যান্ট সেক্রেটারি শহীদুল্লাহ ফারুকী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ, থানা শুরা ও কর্মপরিষদ সদস্য আবদু সবুর, আমিনুল ইসলাম ও আবুল হোসাইন উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিল পরিচালনা করেন সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print