ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

আদালত ভবনের মালাখানায় রক্ষিত পেট্টোল বোমা থেকে অগ্নিকাণ্ড

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম আদালত ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত মহানগর পুলিশের মালখানায় আগুন লেগে পুড়ে গেছে সেখানে রক্ষিত পুরাতন মালামাল। আজ সোমবার বেলা আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

খবর পেয়ে নন্দন কান স্টেশন থেকে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি আদালত ভবনে ছুটে গেলেও ততক্ষণ উপস্থিত পুলিশ আদালতের লোকজন অগ্নি নির্বাপক সিলিন্ডারে মাধ্যমে আগুন নিভিয়ে ফেলেছে।

.

বিষয়টি নিশ্চিত করে মেট্টো মালখানার দায়িত্বে থাকা (তত্বাবধায়ক) এসআই সাঈদ জানান, বিভিন্ন মামলায় জব্দ করা মালামাল রয়েছে আদালত ভবনের ত্বিতীয় তলায় মালখানায়। সেখানে মামলার আলামত হিসেবে রাখা পেট্টোল বোমার সাথে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায় বেলা আড়াইটার দিকে। তবে তা দ্রুক নিভিয়ে ফেলা হয়েছে। বড় ধরণের কোন ক্ষয়ক্ষতি হয়নি।

বিষয়টি নিশ্চিত করে আগ্রাবাদ ফায়ার স্টেশনের অপারেটর বিপ্লব বড়ুয়া বলেন, দুপুর ২টা ৩৫ মিনিটের দিকে আদালত ভবনের পুলিশের মালখানায় আগুন লেগেছে এমন খবর পেয়ে দুটি গাড়ি ঘটনাস্থলে গেলেও তার আগে আগুন স্থানীয়রা নিভিয়ে ফেলেছে। আমরা এ ব্যাপারে বিস্তারিত জানি না।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print