ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ভিয়েতনাম সদ্ধর্ম দেশনা শেষে দেশে ফিরলেন শীলানন্দ স্থবির ধূতাঙ্গ ভান্তে

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বাংলাদেশের বৌদ্ধধর্মের ধূতাঙ্গ সাধক শ্রীমৎ শীলানন্দ স্থবির ভিয়েতনাম সদ্ধর্ম দেশনা করে দেশে ফিরেছেন। তিনি সোমবার দুপুরে ১ টার দিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে পৌছলে তার শিষ্য মন্ডলী বৌদ্ধ ধর্মের পাহাড় সমতলের সকল নারী পুরুষ উপাসক উপাসিকা উপস্থিত হয়ে তাকে ফুলেল অভিনন্দন জানান।

জানা গেছে, ভিয়েতনামের সকল উপাসক উপাসিকার বিশেষ প্রার্থনায় সদ্ধর্ম দেশনা দেওয়ার জন্য গত ৮ মে চার্টার বিমান যোগে ভিয়েতনাম গমন করেন। প্রায় মাসব্যাপী ভিয়েতনামে অবস্থানকালে সে দেশের বিভিন্ন স্থানে ভগবান গৌতম বৌদ্ধের আবিষ্কৃত নির্বান প্রদায়ী সদ্ধর্ম দেশনা করেন।

.

এতে উভয় দেশের মানুষের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি ও মৈত্রীর বন্ধনে নতুন মাত্রা রচিত হয়। এদিকে, দেশে উপাসক উপাসিকারা তাদের প্রানপ্রিয় ধূতাঙ্গ সাধক শীলানন্দ স্থবিরকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে সাধুবাদ ধ্বনিতে মুখরিত করে তোলেন।

পরে বিমান বন্দরে ধূতাঙ্গ ভান্তের গুন কীর্তন শোভাযাত্রা সহকারে উপাসক উপাসিকারা তাকে তার প্রতিষ্ঠিত রাউজান আবুরখিল ধূতাঙ্গ কুঠিরে নিয়ে আসেন।

উল্লেখ্য, বাংলাদেশ থেকে এই প্রথম বৌদ্ধ ধর্মীয় গুরু শীলানন্দ স্থবির ধূতাঙ্গ ভান্তে ভিয়েতনামে সদ্ধর্ম দেশনা করে দেশে বৌদ্ধ জাতির কাছে দৃষ্টান্ত স্থাপন করেন ।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print