ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে যুবকের মৃত্যু

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের ডাবলমুরিং থানা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সোহেল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার গভীর রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত সোহেল নোয়াখালীর মতিনপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। সে স্থানীয় একটি দোকানের কর্মচারী ছিল।

চট্টগ্রা্ম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক গৌরিলাল চাকমা এ খবর নিশ্চিত করে বলেন,  সোমবার গভীর রাতে ডাবলমুরিং থানার বারো কোয়ার্টার এলাকার আলী মিস্ত্রি গ্যারেজের সামনে দিয়ে বাসায় ফেরার পথে বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হয় সোহেল।

পরে তাকে দ্রুত হাসপাতালে আনার পর রাত পৌনে ২টার দিকে চিকিৎসকরা  তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, দোকানে বিক্রি শেষে বাসায় ফেরার পথে সড়কের উপর পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে গুরুতর আহত হয় সোহেল।

 

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print