ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

শতাধিক যাত্রীসহ মিয়ানমার বিমান আন্দামান সাগরে বিধ্বস্ত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

মিয়ানমারের একটি বিমান আন্দামান সাগরে বিধ্বস্ত হয়েছে। এর আগে শতাধিক আরোহী নিয়ে মিয়ানমারের এ সামরিক বিমানটি নিখোঁজ হয়। পরে বিমানের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেছে। আন্দামান সাগরে বিমানটির কয়েকটি টুকরো পাওয়া গেছে। এনডিটিভি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

জানাগেছে, বুধবার দুপুরে কন্ট্রোল রুম থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর থেকে নিখোঁজ বিমানটির সন্ধান শুরু করে সামরিক বাহিনীর বিমান ও উড়োজাহাজ।

বিমানটিতে ১১৬ আরোহী ছিলেন। এর মধ্যে ১০৫ জন যাত্রী এবং ১১ জন ক্রু। যাত্রীদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে। বুধবার মায়েইক থেকে ইয়াঙ্গুনে যাওয়ার পথে দাওয়ে শহরের ২০ কিলোমিটার পশ্চিমে থাকা অবস্থায় বিমানটি নিখোঁজ হয়।

মাইয়েক শহরের এক পর্যটন কর্মকর্তা নাইং লিন জ জানিয়েছেন, দাওয়ে শহর থেকে ১৩৬ কিলোমিটার দূরে আন্দামান সাগরে বিমানের কয়েকটি টুকরো পাওয়া গেছে। বিমান বাহিনী সূত্রও এ তথ্য নিশ্চিত করেছে।

মিয়ানমারের সেনাপ্রধানের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছেন, বুধবার দুপুর ১টা ৩৫ মিনিটে যোগাযোগ বিচ্ছিন্ন হয় বিমানটি। এ বিমানের যাত্রীরা সেনা ও তাদের পরিবারের সদস্য। তবে বিমানে যাত্রীসংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে।

সেনাপ্রধানের কার্যালয় থেকে সবশেষ দেওয়া তথ্যমতে, বিমানটিতে ১০৬ যাত্রী ও ১৪ ক্রু ছিলেন। যাত্রীদের মধ্যে একডজনেরও বেশি শিশু।

বিমানটির সন্ধানে নৌবাহিনীর চারটি জাহাজ ও দুটি বিমান কাজ করছে। ভূমি থেকে ১৮ হাজার ফুট উচ্চতায় উড়ন্ত অবস্থায় তল্লাশি অভিযান চালাচ্ছে বিমান দুটি। সূত্র : এনডিটিভি

সর্বশেষ

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনাল বিদেশিদের দেয়ার চুক্তির প্রক্রিয়া বৈধ : হাইকোর্ট

শেরপুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত, সুষ্ঠু তদন্ত চায় বিএনপি

নির্বাচনকালীন ৬ দিন স্বাস্থ্য খাতে সর্বোচ্চ সতর্কতা জারি

চট্টগ্রামে চান্দগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print