ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সৌদি আরবে আল জাজিরার সম্প্রচারের লাইসেন্স বাতিল

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

কাতরের সাথে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর এবার সৌদি আরবে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সম্প্রচারের লাইসেন্স বাতিল এবং কার্যালয় বন্ধের জন্য প্রক্রিয়া শুরু করেছে সৌদি সরকার। দেশটির সাংবাদিকদের কাতারভিত্তিক এ সংবাদ মাধ্যমের চাকরি ছেড়ে বাড়ি ফিরে আসারও আহ্বান জানিয়েছে সৌদি সরকার।

সোমবার সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন কাতারের সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয়। এরপর একই সিদ্ধান্ত জানায় লিবিয়া। পরে হুতিদের সঙ্গে সম্পর্কের অভিযোগে দোহার সঙ্গে ইয়েমেন কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। এরপর একই সিদ্ধান্ত আসে মালদ্বীপের পক্ষ থেকেও।

সৌদি আরবের রিয়াদে আরব ইসলামিক অ্যামেরিকান সামিটের প্রায় এক সপ্তাহ পর এ ধরনের ঘোষণা এলো। কাতারের একটি বার্তা সংস্থা সেদেশের আমিরের বক্তব্য প্রকাশ করেছিল। যেখানে তিনি ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কথা বলেন।

ওই ঘটনার পর কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ওই এজেন্সির সাইট হ্যাক করে হ্যাকাররা আমিরের বক্তব্য প্রকাশ করেছে। এক্ষেত্রে কাতারের আমিরের কিছুই করার ছিল না। আঞ্চলিকভাবে ইরানের সঙ্গে সৌদি আরবের মত পার্থক্যের কারণে আগে থেকেই দ্বন্দ্ব চলছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print