ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

আনোয়ারার গহিরা থেকে ১০ কোটি টাকার ইয়াবার চালান আটক

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

উদ্ধার করা ইয়াবা।

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা গহিরা এলাকায় অভিযান চালিয়ে সাড়ে তিন লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা এসব ইয়াবার আনুমানিক মূল্য ১০ কোটি টাকা বলে জানিয়েছে জেলা পুলিশ। আজ শুক্রবার (০৯ জুন) ভোর সাড়ে চারটার দিকে রায়পুরা ইউনিয়নের গহিরা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি পাঠক ডট নিউজকে নিশ্চিত করেছেন জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল মাসুদ। তবে বিশাল এ ইয়াবার চালান জব্দ করেলেও পুলিশ এর সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি।

ভারপ্রাপ্ত এসপি রেজাউল মাসুদ বলেন, গত কয়েকদিন ধরে আমাদের কাছে খবর ছিল ইয়াবার একটি চালান মিয়ানমার থেকে টেকনাফ সীমান্ত হয়ে চট্টগ্রামে আসছে। গোপন এ তথ্যের ভিক্তিতে চালানটি আনোয়ারায় আসার খবরে জেলা ও আনোয়ারা থানা পুলিশ অভিযানের প্রস্তুতি নেয়।

আজ ভোর রাতে পুলিশের একাধিক টিম ভাগ হয়ে রায়পুরা ইউনিয়নের আবুল কাসেমের বাড়ি ঘেরাও করে অভিযান শুরু করে। অভিযানের খবর পেয়ে বাড়ীর সকল সদস্য পালিয়ে গেলেও চিহ্নিত ইয়াবা পাচারকারী আবুল কাসেমের ঘরের খাটের নীচে বস্তাভর্তি ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এতে হিসেব করে সাড়ে ৩লাখ ইয়াবা পাওয়া যায়। যার মূল্য প্রায় ১০ কোটি টাকা বলে জানা এ পুলিশ কর্মকর্তা।

এ ঘটনায় মাদক পাচারকারী আবুর কাসেমসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আনোয়ারা থানায় মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান আনোয়ারা থানার ওসি মো. দুলাল মাহমুদ।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print