ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

প্রগতিশীলরা দেশ জাতি ও ইসলামের শত্রু, তাদের লাগাম টেনে ধরতে হবে-মঈনুদ্দীন রুহী

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

ইসলামী ছাত্র খেলাফত চট্টগ্রাম মহানগর এর উদ্যোগে আলেম-ওলামা, সাংবাদিক ও বুদ্ধিজিবীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ (৯ জুন) শুক্রবার নগরীর লাভ লেইনস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন হলে অনুষ্ঠিত হয়।

মহানগর সভাপতি মুহাম্মদ ওসমান কাসেমীর সভাপতিত্বে নগর সেক্রেটারি নাজমুস সাকিবের পরিচালানায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম মহানগর সভাপতি মাও: মঈনুদ্দীন রুহী বলেন, বর্তমানে কিছু জনবিচ্ছিন্ন প্রগতিশীল এদেশের ধর্মপ্রাণ মানুষদের ইসলাম বিমুখ করতে ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’ ও ‘সম্মিলিত সাংস্কৃতিক জোট’ এর ব্যানারে আদর্শবান দেশপ্রেমিক নাগরিক তৈরির কারখানা কওমি মাদরাসা, হেফাজতে ইসলাম ও উলামায়ে কেরামের বিরুদ্ধে বিষদগার করছে। তারা মুক্তিযুদ্ধ ও সংস্কৃতির মুখোশে অপসংস্কৃতির চর্চা করে ধর্মপ্রাণ মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করছে।

মাওলানা রুহী বলেন, এদের কারণে আজ আমাদের সভ্যতা ও সংস্কৃতির মাধ্যমগুলো বিপর্যস্ত। তারা বিভিন্ন নামে, যাত্রার নামে, সিনেমার নামে মানুষের চিন্তা চেতনাকে অসুস্থ করে তুলছে। ফলে দেশে বাড়ছে নেশা, বিশৃংখলা, উলঙ্গপনা ও অশ্লীলতা। এগুলো এদেরই কীর্তি। তাদের কারণে পাড়া মহল্লার বখাটে ছেলে ধর্ষণে উৎসাহ পাচ্ছে এবং সামাজিক ও নৈতিক মূল্যবোধ নিচে নেমে যাচ্ছে। সাধারণ মানুষ ধর্মহীন হয়ে যাচ্ছে।

তিনি আরো বলেন, এরা শুধু ইসলামের শত্রু নয়। এরা আমাদের দেশ, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বেরও শত্রু। দেশীয় কৃষ্টি-কালচার ও দেশীয় সংস্কৃতির দুশমন। এসব প্রগতিশীলদের লাগাম টেনে ধরতে হবে।

মাওলানা মুফতি হারুন এজহার চৌধুরী বলেন, নাস্তিক মুরতাদরা হলো শয়তানের বন্ধু। বাংলাদেশের মুষ্ঠিময় কিছু মানুষ যাদের পার্শ্ববর্তী একটি দেশ লালন পালন করে। তারা সংস্কৃতির লেবাসে অপসাংস্কৃতির আগ্রাসনের মাধ্যমে মানুষকে আল্লাহর পথে বিমুখ করার ষড়যন্ত্রে লিপ্ত। এদের মোকাবেলা করতে আমাদের প্রয়োজন এখলাসপূর্ণ তাকওয়া অর্জন ও ঐক্যবদ্ধ প্রয়াস।

ইফতার মাহফিলে আরো বক্তব্য রাখেন, ছাত্র খেলাফত কেন্দ্রীয় সেক্রেটারি মাওলানা আবুল হাসেম, ইসলামী ঐক্যজোট চট্টগ্রাম মহানগর সেক্রেটারি মাওঃ হাজি মোজাম্মেল হক, সহ সভাপতি মাওঃ আমিন শরীফ, মাওঃ হাফেজ ফয়সাল তাজ, মাওঃ জয়নাল আবেদীন কুতুবী, মাওঃ আ ন ম আহমদ উল্লাহ, মাওঃ সুহাইল সালেহ, মাওঃ আবু তাহের উসমানী, মাওঃ মুহাম্মদ ইউনুচ, মাওঃ জুনাইদ জাওহার, মাওঃ মুহাম্মদ হানিফ, মাওঃ ইয়াছির মুহাম্মদ আরিফ, মাওঃ রফিকুল ইসলাম বোওয়ালী, মাওঃ ইকবাল খলীল, মাওঃ হাবিবুর রহমান হাকীম, মাওঃ মুহাম্মদ ইউসুফ, মাওঃ অলি উল্লাহ নোমান, মাওঃ আবুল কাসেম, মাওঃ ফোরকানুল্লাহ, মাওঃ সাইফুল ইসলাম, মাওঃ সাঈদ হোসাইন, মাওঃ কামরুল ইসলাম, মাওঃ কফিল উদ্দীন, মাওঃ মুহাম্মদ নূর প্রমূখ।

 

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print