ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে ইয়াবা পাচারকারীর ৬ বছর সশ্রম কারাদণ্ড

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামে ইয়াবা পাচারের দায়ে মোহাম্মদ রফিক নামে এক মাদক ব্যবসায়ীর ৬ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা দিয়েছেন আদালত।

আজ রবিবার (১১ জুন) চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ শাহে নূর এই রায় দিয়েছেন। ১০ হাজার টাকা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

সরকার পক্ষের আইনজীবি ও মহানগর পিপি মো.ফখরুদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে, দণ্ডিত রফিকের বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলার মো.শফির পুত্র। গত বছরের ৫ জুন টেকনাফ থেকে চট্টগ্রামে ইয়াবা পাচারকালে নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকায় ৮শ পিস ইয়াবাসহ গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

অধিদপ্তরের পরিদর্শক আবুল কাশেম বাদি হয়ে ঐদিন বাকলিয়া থানায় একটি মামলা দায়ের করেছিলেন। এ মামলায় গত বছরের ৭ জুলাই অভিযোগপত্র দাখিলের পর ২৭ নভেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। পরে রাষ্ট্রপক্ষ পাঁচজনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ এ রায় প্রধান করা হয়। দণ্ডিত আসামী রফিক কারাগারে রয়েছেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print