ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

হাটহাজারীতে বাস চাপায় শিশুর মৃত্যু

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের হাটহাজারী বাসের চাকায় পৃষ্ট হয়ে সাইদুল ইসলাম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে অক্সিজেন মহাসড়কের শেরে বাংলা মাজার গেইট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাইদুল লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার নুরুল ভ্যান চালক নুরুল ইসলামের পুত্র। সে ওই এলাকার সেলিম চৌধুরীর ভাড়া বাসায় পরিবারের সাথে বসবাস করতো। দুর্ঘটনার পরপরই বাস চালক পালিয়ে যায়।

স্থানীয় সূত্র জানায়, বিকাল সাড়ে ৫টার দিকে রাস্তা পার হওয়ার সময় শেরে বাংলা মাজার গেইট এলাকায় হাটহাজারীমুখী বাস (চট্টমেট্রো-জ- ১১-১৪৮২) সাইদুলকে ধাক্কা দেয়। এতে করে বাসের চাকায় পৃষ্ট হয়ে তার শরীর প্রায় দ্বিখন্ডিত হয়ে ঘটনাস্থলে মারা যায়। ঘটনার পরপরই চালক দ্রুত পালিয়ে যায়। সংবাদ পেয়ে হাটহাজারী থানার পুলিশ তার লাশ উদ্ধার করে ও বাসটি জব্দ করে থানায় নিয়ে যান।

হাটহাজারী থানার ওসি মোঃ বেলাল উদ্দিন জাহাঙ্গীর ঘটনা নিশ্চিত করে বলেন, লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। পলাতক বাস চালককে আটকের চেষ্টা অব্যহত আছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print