ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

যশোরে গণপিটুনি’তে তিন ডাকাত নিহত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

2016_06_15_10_09_21_HLwusyeq9YiyObll7zG6OfAtwYClWF_original
যশোরে গণপিটুনীতে নিহত ৩ ডাকাত

যশোরে ‘গণপিটুনি’তে তিন ডাকাত নিহত হয়েছে বলে পুলিশ দাবি করেছে। মঙ্গলবার মধ্যরাতে জেলার ঝিকরগাছা উপজেলার কাটাখাল নামকস্থানে এ গণপিটুনির ঘটনা ঘটে।

নিহতদের নাম পরিচয় এখনও জানাতে পারেনি পুলিশ। এর আগে সোমবার মধ্যরাতে ওই এলাকায় পুলিশের এএসআই তৌহিদুর রহমান ডাকাতের ছুরিকাঘাতে আহত হয়েছিল।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির আহমেদ জানান, মঙ্গলবার মধ্যরাতে  (দেড়টার দিকে) একদল ডাকাত উপজেলার কৃষ্ণনগর গ্রামে হানা দেয়। ডাকাতদের উপস্থিতি টের পেয়ে স্থানীয় লোকজন সংঘবদ্ধ হয়ে ধাওয়া করে। ধাওয়া খেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে একপর্যায়ে কাটাখাল এলাকায় তিনজনকে ধরে ফেলে উত্তেজিত জনতা। তাদের গণপিটুনিতে এই তিন ডাকাত নিহত হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যার  জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

গত সোমবার মধ্যরাতে অভিযানকালে ডাকাতদের ছুরিকাঘাতে ওই এলাকায় এএসআই তৌহিদুল ইসলাম আহত হন। এ ঘটনার পর ওয়াপদা জেলেপাড়ায় পুলিশ ও সাদা পোশাকের একদল মানুষ ব্যাপক তাণ্ডব চালায়।

সর্বশেষ

যারা বাংলাদেশকে চায়নি তারাই এখন সবচেয়ে বেশি দুষ্টামি করছে: মির্জা ফখরুল

পাঁচ লাখ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মাবলম্বী দেশ গঠনে জামায়াতের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করছে

মিরসরাইয়ে লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ফটিকছড়িতে অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

হাটহাজারীতে ট্রাপ চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রাউজানে বিএনপির চূড়ান্ত প্রার্থী গিয়াস কাদের চৌধুরী

বাংলাদেশিদের জন্য ভিসায় বন্ড বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print