ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

২২ জুন থেকে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

09-07-15-Advanced-Ticket-Collect_Komolapur-Rail-Station-11
ফাইল ছবি।

ঈদুল ফিতর উপলক্ষে রেলের ১ থেকে ৫ জুলাইয়ের আগাম টিকিট দেয়া হবে ২২-২৬জুন। ফিরতি টিকিট ৪-৮ জুলাই দেয়া হবে ৮-১২ জুলাইয়ের টিকিট।

বুধবার রেলভবনে ঈদ প্রস্তুতি নিয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী মুজিবুল হক বলেন, ‘একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকেট কিনতে পারবেন। ঈদ উপলক্ষে এবার সাতটির বেশি বিশেষ ট্রেন চলাচল করবে।

প্রতিবারের মত এবারও প্রতিদিন সকাল ৯টা থেকে অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে। বিক্রি করা আগাম টিকেট ফেরত নেওয়া হবে না।

৬ জুলাই ঈদ হতে পারে ধরে এবার সরকার ঈদের ছুটি ঠিক করেছে ৫ থেকে ৭ জুলাই। চাঁদ দেখা সাপেক্ষে ঈদ একদিন পেছালে ছুটিও একদিন বেড়ে যাবে।

জানা গেছে, বর্তমানে রেলওয়েতে ৯২২টি কোচ আছে। ঈদ উপলক্ষে আরও ১৭০টি কোচ বহরে যোগ হবে। এদিকে রেলওয়েতে ২০৩টি লোকোমোটিভ দৈনিক চলাচল করে। ঈদ উপলক্ষে মেরামত করে আরও ২৫টি যোগ করার ঘোষণা আসে প্রতিবছর। তবে এবার নতুন বগি যোগ হচ্ছে রেলবহরে। ভারত ও ইন্দোনেশিয়া থেকে ২৭০টি নতুন কোচ কেনার কারণে এটি সম্ভব হচ্ছে। এরই মধ্যে ৭৭টি কোচ রেলবহরে যোগ হয়েছে। আরও ২০টি কোচ ঈদের আগে দেশে পৌঁছানোর কথা রয়েছে। শুধু তাই নয়, ঢাকা-চট্টগ্রাম রুটে ঈদের আগে একটি নতুন আন্তঃনগর ট্রেন চালু হতে পারে। তবে নতুন ট্রেন উদ্বোধনের বিষয়টি নির্ভর করছে প্রধানমন্ত্রীর কাছ থেকে সময় নেওয়ার ওপর।

 

সর্বশেষ

যাকাতের সুষম বন্টনের মাধ্যমে দারিদ্রতা দূর করা সম্ভব

বিভিন্ন মাজার জেয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করেছেন আসলাম চৌধুরী

কাংঙ্খিত উন্নয়নের জন্য দাঁড়িপাল্লার বিকল্প নেই : মুহাম্মদ নজরুল ইসলাম

সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনি জনসভায় বক্তব্য রাখছেন তারেক রহমান

রাঙ্গুনিয়ায় ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি বেলাল গ্রেপ্তার

মায়ের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে প্রার্থীতা প্রত্যাহার, অপপ্রচারের বিরুদ্ধে মুখ খুললেন মুফতি ইমরান

তারেক রহমানের জনসভা হবে গণমানুষের মিলনমেলা : আবু সুফিয়ান

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print