ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে স্বপ্নসহ তিনটি প্রতিষ্ঠানকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মহানগরীর ভেজাল বিরোধী অভিযানে র‌্যাবের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত অভিজাত সুপার শপ স্বপ্নসহ ৩টি প্রতিষ্ঠানকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা করেছে।

আজ সোমবার সকাল থেকে নগরীর প্রর্বত্তক মোড় ও চাক্তাই এলাকায় পরিচালিত অভিযানে র‌্যাবের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনিছুর রহমান  এ অর্থ দন্ডাদেশ প্রদান করেন।

র‌্যাব-৭ এর সিনিয়র এসপি মিমতানুর রহমান অভিযানের বিষয়টি পাঠক ডট নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান,অভিযান পরিচালনাকালে প্রর্বত্ক মোড়ে অবস্থিত স্বপ্ন সুপার শপে বিএসটিআইএর অনুমোদন বিহীন লেবেল লাগিয়ে খীর (দধি জাতীয়) বিক্রির অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা। বাকলিয়া চরচাক্তাই এলাকায়  নোংরা পরিবেশে লাচ্ছা সেমাই উৎপাদনের অভিযোগে আমান ফুড প্রডাক্টসকে ৩ লাখ টাকা এবং একই এলাকায় অবস্থিত ডায়মন্ড ব্রান্ড নামে অপর প্রতিষ্ঠানে নোংরা পরিবেশ ও অনুমোদনবিহীন কাপ দই ও বেলা বিস্কুট উৎপাদনের অভিযোগে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে বিএসটিআই’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print