ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

“বোস ব্রাদার্স” আমাদের কি খাওয়াচ্ছে ?

অভিযানকালে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পঁচা দুর্গন্ধযুক্ত নোরা মিষ্টি ড্রেনে ফেলে তেয়া হয়।

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

অভিযানকালে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পঁচা দুর্গন্ধযুক্ত নোংরা মিষ্টি ড্রেনে ফেলে দেয়া হয়।

বাসী মিষ্টি, অস্বাস্থ্যকর ময়লা ও দুর্গন্ধ পরিবেশ, মিষ্টি ও রসমালাই এর উপর তেলাপোকা, মশা-মাছি ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি এবং রাখার দায়ে নগরীর প্রসিদ্ধ মিষ্টি বিপনী “বোস ব্রাদার্স” এর মালিককে অর্ধ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার, দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস এ জরিমানা করেন। তিনি বলেন, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে রাখা এবং রোজাদারদের মাঝে ভেজালমুক্ত দ্রব্যসামগ্রী বিক্রি নিশ্চিত করার নগরীতে পরিচালিত ভ্রাম্যমান আদালত সোমবার দুপুরে এ অভিযান পরিচালনা করে।

.

অভিযানকালে নগরীর কোতোয়ালী থানাধীন নন্দনকাননস্থ ঐতিহ্যবাহী মিষ্টি বিপনী বোস ব্রাদার্স-এ অভিযান চালিয়ে দেখতে পাই অস্বাস্থ্যকর ময়লা ও দুর্গন্ধযুক্ত পরিবেশে মিষ্টি তৈরী ছাড়াও পঁচাবাসি মিষ্টি রাখা হয়েছে দোকানে। এসব অপরাধে ৫০ হাজারটাকা জরিমানা করা হয়েছে দোকানের মালিককে।

অভিযানকালে স্যানিটারী ইন্সপেক্টর সহ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ ও সিএমপি পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print