ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কক্সবাজারে ইয়াবাসহ গাজি টিভির আরো এক সাংবাদিক গ্রেফতার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পাচারকালে গাজী টেলিভিশনের টেকনাফে প্রতিনিধি নজির আহমদ সীমান্তকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ১১টায় কক্সবাজার বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। আটক নজির আহমদ টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের আশরাফ আলীর ছেলে।

তার কাছে গাজী টিভির একটি পরিচয়পত্র রয়েছে বলে পুলিশ জানিয়েছে। তার দেহ তল্লাশী করে উদ্ধার করা হয়েছে ১০৭ পিস ইয়াবা।

এর আগে ২০১৫ সালের ১৫ ডিসেম্বর ৪০ হাজার ইয়াবাসহ চট্টগ্রামে স্বস্ত্রীক গ্রেফতার হয়েছিল গাজী টেলিভিশনের তৎকালিন কক্সবাজার জেলা প্রতিনিধি মো. সেলিম। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রণজিত কুমার বড়ুয়া জানান, সাংবাদিক সীমান্ত সকালে ঢাকা যাওয়ার জন্য কক্সবাজার বিমানবন্দরে আসেন। তাকে সন্দেহ হলে বিমানবন্দর কর্তৃপক্ষ তার শরীর তল্লাশি করতে চাইলে তিনি বাধা দেন।

তিনি জানান, পরে পুলিশ এসে ইয়াবাগুলো উদ্ধার করে তাকে থানায় নিয়ে আসেন। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

টেকনাফ থেকে কয়েকজন সাংবাদিক জানান, সীমান্ত জিটিভি, সমকাল, চট্টগ্রাম মঞ্চসহ কয়েকটি পত্রিকায় টেকনাফ প্রতিনিধি হিসেবে কাজ করতেন। এখন তিনি নিজের স্বঘোষিত সীমান্ত পত্রিকার সম্পাদক।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print