ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

খাগড়াছড়িতে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

খাগড়াছড়ি চট্টগ্রাম সড়কের গুইমারার কালাপানি এলাকায় যাত্রীবাহী বাস উল্টে মা ও শিশু কন্যাসহ তিনজন যাত্রী নিহত হয়েছে। এতে আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। আজ বুধবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাটিরাংগার খেদাছড়ার মো. ইউনুছের অন্তঃসত্ত্বা স্ত্রী রিপন বেগম (২২), তার ৪ বছর বয়সের কন্যা জান্নাতুল ফেরদৌস ও গুইমারার হাফছড়ির বারেক ফরাজীর ছেলে তরিকুল ইসলাম (২৪)।

জানা গেছে, চট্টগ্রামের উদ্দেশে খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস (চট্টগ্রাম- জ- ১১-০০০৭) গুইমারার কালাপানি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি গাড়িকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন এসে হতাহতদের উদ্ধার করে। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার কাজে যোগ দেয়।

গুইমারা থানার ওসি (তদন্ত) দুর্ঘটনায় তিনজনের নিহত হওয়ার তথ্য নিশ্চিত করে বলেন, বাসটির চালক পালিয়ে গেছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print