ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

পটিয়ায় পুকুরে ডু্বে লালখান বাজারের দুই শিশু নিহত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের পটিয়ায় পুকুরে ডুবে মারা গেছে দুই শিশু। তারা হলো-নূর হোসেনের শিশু কন্যা সুমাইয়া (৯) ও সাইফুদ্দিনের শিশু কন্যা ফাতেমা (১০)। তাদের বাসা নগরীর খুলশী থানার লালখান বাজার বাঘঘোনা এলাকা বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার সকাল ৭টা ৫ মিনিটে পটিয়া স্বাস্থ্য কেন্দ্রে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদুর রহমান।

তবে হাসপাতালের রেজিঃষ্টারে দুই শিশু কখন কিভাবে কোন জায়গায় পুকুরে ডুবেছে তার কিছুই উল্লেখ নেই বলে জানান, ডা. ওয়াহিদুর রহমান।

স্থানীয় সুত্রে জানাগেছে, পটিয়ার উত্তর গোবিন্দরখীল কাওমী মাদ্রাসার পার্শ্বের একটি বাড়ীতে সকাল ৬টার দিকে দুই শিশু ঘুম থেকে উঠে হাতমুখ ধোয়া করতে পুকুরে গিয়ে পড়ে যায়। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

দুই শিশু তাদের অভিভাবকদের সাথে নগরীর লালখান বাজার থেকে পটিয়ার উক্ত গ্রামে খালার বাড়ীতে বেড়াতে গিয়েছিল।

এ ব্যাপারে জানতে চাইলে দুপুরে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নেয়ামত আলী জানান, পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর কোন খবর আমার জানা নেই।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print