ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রাম বিমানবন্দর এলাকা থেকে বিদেশী নারী আটক

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর এলাকা থেকে এক মালেয়শিয়ান নারীকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে অবৈধভাবে ঘুরাফেরা করার সময় পুলিশ নুরসূফা (২৩) নামে এ বিদেশী রমনীকে আটক করে প্রথমে বিমান বন্দর ফাঁড়ি এবং পরে পতেঙ্গা থানায় নিয়ে যায়।

আজ রবিবার দুপুরে তাকে পুলিশ আদালতে হাজির করেছে।

বিষয়টি নিশ্চিত করে সেকেন্ড অফিসার মোঃ শফিকুল ইসলাম বলেন, গতকাল রাতে বিমান বন্দর এলাকায় অবৈধভাবে ঘুরাফেরা করার সময় আমরা থাকে থানায় নিয়ে আসি। তার কাছে বাংলাদেশের আসার বৈধ কোন কাগজপত্র নেই। তবে বিদেশী এ নারী দাবী করেছেন, ৫বছর পূর্বে তিনি ফরিদপুরের কোন এক বাসিন্দাকে বিয়ে করে মালেয়শিয়া থেকে বাংলাদেশে আসেন।

গতকাল ঢাকা থেকে পতেঙ্গা সমূদ্র সৈকত (সী-বিচ) সহ চট্টগ্রামের পর্যটন এলাকা সমুহ ঘুরে দেখানোর কথা বলে তাকে তার স্বামী নিয়ে আসেন। কিন্তু সন্ধ্যার দিকে বিমানবন্দর এলাকায় ফেলে সে পালিয়ে যায় ।

পতেঙ্গা থানার ওসি মো. আবুল কাসেম বলেন, এ নারী তার নাম ও দেশ ছাড়া আর কিছুই জানা নেই বলে জানান। তার কাছে বাংলাদেশে আসার কোন ডক্যুমেন্ট না থাকায় তাকে আটক করা হয়েছে। আজ রবিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। আদালতের সিদ্ধান্তনুযায়ী পরিবর্তি ব্যবস্থা নেব।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print