ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চর পাথরঘাটায় এক ব্যক্তিকে তুলে নিয়ে হত্যা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামে মো.আলমগীর (৪৭) নামে এক ব্যক্তিকে তুলে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ রবিবার ভোরে নগরীর চর পাথরঘাটা এলাকার নজীর মুন্সীর বাড়ি সংলগ্ন খাল থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পরিবারের দাবী শনিবার দিবাগত রাতে আলমগীরকে তুলে নিয়ে যায় অজ্ঞাত লোকজন। পরে তাকে হত্যা করে খালে ফেলে দেয়।
নিহত আলমগীরের কানের পেছনের অংশে ক্ষত এবং গলায় কালো দাগ রয়েছে বলে পুলিশ জানায়।

কর্ণফুলী থানার পরিদর্শক (তদন্ত) হাসান ইমাম খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার গভীর রাতে ঘরে ফেরার সময় কয়েকজন লোক আলমগীরকে ধরে নিয়ে যায় বলে অভিযোগ করেছে পরিবার। ভোর বেলা তার মরদেহ পাওয়ার পর পুলিশ গিয়ে তা উদ্ধার করে মর্গে পাঠায়।

চাচাতো ভাইদের সঙ্গে জমি নিয়ে আলমগীরের বিরোধ ছিল জানিয়ে পরিদর্শক হাসান ইমাম বলেন, ওই দ্বন্দ্বের জেরে তাকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print