ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডে ভ্রাম্যমান আদালত: হার্ডওয়ার দোকানকে ১০ হাজার টাকা জরিমানা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
জেলার সীতাকুণ্ডে ভ্রাম্যমান আদালতের অভিযানে ”সীতাকুণ্ড হার্ডওয়ার ” নামে একটি দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।

আজ (২ জুলাই) রবিবার দুপুরে উপজেলার পৌরসদর বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

এতে নেতৃত্বে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন। তিনি জানান, ‘দীর্ঘদিন ধরে বাজারে আর এফ এল পণ্যের লগো দিয়ে নকল টিউবওয়েল‘র চেক বাল্ব (ওয়াসার) বিক্রি করে আসছিল সীতাকুণ্ড হার্ডওয়ারের মালিক কানাই লাল দেবনাথ।

আজ গোপন সংবাদের ভিত্তিতে আর এফ এল কোম্পানী প্রতিনিধি উপস্থিতিতে সরেজমিনে গিয়ে দোকানদারের স্বীকারোক্তি ও ঘটনার সত্যতা পাওয়া যায়। নকল পন্য বিক্রির অপরাধে ভোক্তা অধিকার আইনে উক্ত ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে নকল পন্য বিক্রি করবে না বলে আশ্বাস প্রদান করেন দোকানের মালিক কানাই লাল দেবনাথ।

ভ্রাম্যমান আদালতের অভিযানের সময় উপস্থিত ছিলেন পৌরসদর ব্যবসায়ী বাজার কমিটির সভাপতি মো.নাছির উদ্দিন, সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক মো.সাইফুল্লাহ, ভূমি অফিসের নাজির মো.জামাল উদ্দিন ।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print