ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

পাহাড়তলীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রেল কর্মচারী আহত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায় দায়িত্বপালনকালে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গোলাম মোস্তফা নামে এক ট্রেন কর্মচারী আহত হয়েছে। আহতবস্থায় তাকে রেলওয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটেছে।

আহত গোলাম মোস্তফাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর প্রধান কমান্ডেন্ট ইকবাল হোসেন এ ঘটনা নিশ্চিত করেছেন।

তিনি জানান, একটি ট্রেন শনিবার ভোর সাড়ে ৪টার দিকে সিজিপিওয়াই ইয়ার্ড থেকে চট্টগ্রাম স্টেশনের উদ্দেশ্যে রওনা দেয়। ট্রেন চট্টগ্রাম স্টেশনে প্রবেশের আগে কয়েকজন ছিনতাইকারী ট্রেনে উঠে যায়।

এসময় ট্রেনের গার্ড মোস্তফার কাছ থেকে দুটি মোবাইল ফোন ও সঙ্গে থাকা টাকা নেওয়ার সময় ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ছিনতাইকারীরা মোস্তফাকে ছুরিকাঘাত করে ট্রেন থেকে নেমে যায়।

নিরাপত্তা বাহিনীর প্রধান কমান্ডেন্ট ইকবাল হোসেন আরো বলেন- এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি রবিবার রিপোর্ট দেবে। রিপোর্ট হাতে পেলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print