ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

লোহাগাড়ায় স্ত্রী ও ৪ মাসের নাতনীকে কুপিয়ে হত্যাঃ খুনী পেঠান শীল আটক

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

নিহত নাতনী সঙ্গীতা শীল ও স্ত্রী পুষ্প বালা।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের নিজের স্ত্রী ও চার মাস বয়সী নাতনীকে কুপিয়ে হত্যা করেছে পেঠান শীল নামে এক ব্যক্তি। এসময় পেঠান শীল তার পুত্রবধূকেও কুপিয়ে আহত করেন। গুরুতর আহত পুত্রবধু মণি বালা শীল (৩৫) কে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১১ জুলাই) রাত সাড়ে ৯ টার দিকে পুটিবিলা ইউনিয়নের তাঁতীপাড়া সংলগ্ন নাথ পাড়া এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। স্থানীয়রা ঘাতক পেঠান শীলকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

হত্যাকারী পাঠান শীল।

নিহতরা হলেন, স্ত্রী পুষ্প বালা (৬৫) ও তার মেয়ের ঘরের নাতনী সঙ্গীতা শীল (৪ মাস)।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান রাতে হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করে বলেন, খবর পেয়ে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। এখনো বিস্তারিত জানি না।

স্থানীয় ইউপি সদস্য গিয়াস উদ্দিন পাঠক ডট নিউজকে জানান, পারিবারিক বিরোধের জের ধরে এলাকার মৃত বঙ্গশীলের পুত্র পেঠান শীল নিজ বাড়ীতে ধারালো অস্ত্র দিয়ে নিজের স্ত্রী, পুত্র বধূ ও মেয়ের শিশু কন্যাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় স্ত্রী পুষ্প বালা ও নাতনী সঙ্গীতা শীলের।

মূমূর্ষবস্থায় পুত্রবধূকে প্রথমে লোহাগাড়া হাসপাতাল পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় প্রতিবেশীরা।

নিহতদের স্বজন ঝন্টু শীল জানান, কি কারণে এ নৃশংস হত্যাকাণ্ড হয়েছে জানি না। তবে শুনেছি তাদের পরিবারে ঝগড়া হয়েছিল। ঘটনার খবর পেয়ে রাতেই লোহাগাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। লাশ উদ্ধার করেছে। এবংঘাতক পেঠান শীল আটক করে থানায় নিয়ে যায়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি বলে পুলিশ জানায়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print