ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রহস্যজনক মৃত্যু তারেক সালাম ভূমি প্রতিমন্ত্রীর খালাতো ভাই

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মহানগরীর ছোটপুল এলাকার বহুতল ভবন থেকে উদ্ধার মৃত দেহটি ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের খালাতো ভাই তারেক সালাম বাবু (৪২) বলে জানিয়েছে পুলিশ।

আজ বুধবার সন্ধ্যা ৭টায় নগরীর ছোটপুল পুলিশ লাইনের পাশে সায়মা ভ্যালি ৯ম তলার একটি কক্ষ থেকে দরজা ভেঙ্গে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তারেক নগরীর প্রয়াত শিল্পপতি এম এ সালামের পুত্র। বাসাটিতে তাকে স্বপরিবারে থাকতেন। স্ত্রী এবং এক মেয়েও ওই বাসায় বসবাস করলেও পুলিশ বলছে চারদিন আগে স্ত্রী ও মেয়ে ঢাকায় যান। এর পর থেকে ফ্ল্যাটের দরজা বন্ধ ছিল।

প্রতিবেশীদের বরাত দিয়ে ওসি মাহফুজুর রহমান বলেন, গত ২/৩ দিন আগে তিনি রুমে ঢুকে আর বের হননি। বাড়ীর লোকজন মনে করেছিলেন হয়তো কোথাও গেছে। কিন্তু আজ বুধবার বিকালে আশে পাশের বাসিন্দারা ফ্ল্যাট থেকে তীব্র দুর্গন্ধ পেয়ে সন্দেহ করেন। পরে পুলিশকে জানালে পুলিশ গিয়ে বাসার দরজা ভেঙ্গে খাটের উপর মরদেহ পড়ে থাকতে দেখেন।

ওসি আরো বলেন, তার শরীরের কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি। কি ভাবে মৃত্যু হয়েছে তাও বলা যাচ্ছে না। এ ব্যাপারে সিআইডি’র একটি টিম কাজ করছে তারা আলামত সংগ্রহ করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।

*নগরীর বহুতল ভবন থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

 

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print