ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

আজ দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভা আজ রবিবার। নগরীর বাকলিয়া এলাকার একটি কমিউনিটি সেন্টারে সকাল ১১টা থেকে একটানা বিকেল তিনটা পর্যন্ত এ সভা চলবে।

দীর্ঘদিনের অভ্যন্তরীণ বিরোধ ভুলে আজকের প্রতিনিধি সভায় অংশ নিচ্ছেন দলের সব শীর্ষনেতা থেকে শুরু করে ওয়ার্ডের তৃণমূল নেতারাও। ঐক্যবদ্ধ এই প্রতিনিধি সভা নিয়ে দক্ষিণ জেলা আওয়ামী লীগে উদ্দীপনা সৃষ্টি হয়েছে। দলের শীর্ষ নেতাদের ঐক্যকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে আজকের প্রতিনিধি সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান দলের শীর্ষ নেতারা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এতে প্রধান অতিথি হিসেবে উপসি’ত থাকবেন। এছাড়া কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদও অতিথি হিসেবে সভায় অংশ নেবেন।

দলীয় সূত্রে জানা গেছে, সভায় ৪ হাজার নেতাকর্মীকে আমন্ত্রণ জানানো হয়েছে। ইতোমধ্যে সভার সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান জানান, এ সভায় জেলা আওয়ামী লীগের সকল নেতা বিভেদ ভুলে একমঞ্চে আসছেন। ৪ হাজার নেতাকর্মী সভায় অংশ নেবেন। তিনি জানান, সকাল ১১টা থেকে একটানা বিকেল তিনটা পর্যন্ত সভা চলবে। সাতটি উপজেলা ও পৌরসভার নেতারা সভায় বক্তব্য রাখবেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print